নিজস্ব প্রতিবেদক:
কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সাবেক সদস্য আবদুর রহমান (৯০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১০ মার্চ) সকালে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, ছাত্রাবস্থায় তিনি ছাত্রলীগের দায়িত্ব পালন ও ৭৫ পরবর্তী সময়ে নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে তিনি ৪ ছেলে ৫ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী (এমপি), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম (এমপি), সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামেলা খানম রুপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।
Leave a Reply