শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের নির্দেশ

পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক:

সাইবার পেট্রলিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম।

অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস-অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মামলার সাজা পরোয়ানা নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়। এছাড়া আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম ত্বরান্বিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত আইজিপি বলেন, এলাকাভিত্তিক কিশোর অপরাধীদের চিহ্নিত করে কিশোর অপরাধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের কোথাও কিশোররা যেন কিশোর গ্যাংয়ের নামে সংঘটিত হয়ে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্ক থাকতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং এবং খাদ্য মজুত নিয়ন্ত্রণে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করা হয়।

 

এছাড়া, সভায় চলতি বছর ফেব্রুয়ারি মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com