আব্দুস সবুর।
অদ্য ২৪ মার্চ ২০২৪ ইং, রবিবার , বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে সংস্থাটির মিরপুর , শাখায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সহ ওষুধ ও পাওয়ার চশমা বিতরণ কর্মসূচী অনুষ্টিত হয়। উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শেখ বাহাউদ্দীন মিরপুর শাখা ব্যবস্থাপক। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব, মোঃ আমিরুল ইসলাম,আইসিটি এ্যান্ড এমআইএস অফিসার, হেমায়েতপুর জোন।
মোঃ রইছ উদ্দিন হিসাব রক্ষক মিরপুর শাখা। পিএমকে এবং অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত, কর্মসূচি’তে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোছাঃ নাসরিন আক্তার ,গাইনী বিশেষজ্ঞ, ডাঃ মোঃ জিয়াউল হাসান, মেডিসিন বিশেষজ্ঞ, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, চক্ষু বিশেষজ্ঞ। উক্ত কর্মসূচি তে উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে বলেন,সংস্থাটি ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থাটি বাংলাদেশ সরকারের পাশাপাশি প্রান্তিক/কমিউনিটি পর্যায়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সংস্থার প্রধান নির্বাহী জনাব,কামরুন নাহার এর বিশেষ উদ্যোগে সংস্থার সকল (৩২১ টি) শাখায় এই কর্মসূচি পালন হবে। তারই ধারাবাহিকতায় দুইদিন ব্যাপি কর্মসূচির আজ প্রথম দিন মিরপুর শাখায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসহ ওষুধ ও পাওয়ার চশমা বিতরণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে প্রায় ০৫ (পাঁচ) শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। এসময়,উক্ত কর্মসূচি’র মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করে আগত সেবাগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংস্থার কল্যাণ কামনা করেন।
Leave a Reply