শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর একটি হাসপাতালে বিমানের টিকিট অনিয়মের তদন্ত করে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

রাজধানীর একটি হাসপাতালে বিমানের টিকিট অনিয়মের তদন্ত করে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসাধীন থেকেই বিমানের টিকিট নিয়ে উত্থাপিত অনিয়মের বিষয়ে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে ঠান্ডাজনিত সংক্রমণে ভর্তি থাকা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন।

পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, বিমানের সিট খালি থাকা ও টিকিট নিয়ে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া বিভিন্ন বিষয় এবং যাত্রীদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। টিকিট কাউন্টার, চেকিং কাউন্টার, কল সেন্টারসহ যেকোনো সেবার পয়েন্টে দায়িত্ব পালনরত কোনো কর্মী দায়িত্বে অবহেলা করলে বা যাত্রীদের সাথে অসদাচরণ করলে বা কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাত্রীদের আস্থার প্রতীকে পরিণত করার জন্য কাজ করছি। বিমানের বহরে নতুন নতুন এয়ারক্রাফট যোগ করাসহ এর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুট বৃদ্ধি করা হচ্ছে। সেবার মান আরও উন্নত করা হচ্ছে। বিমানের অগ্রগতিতে যারাই বাধা হিসেবে কাজ করবে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সাক্ষাৎকালে, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রীকে আগামী ২৬ মার্চ উদ্বোধন হতে যাওয়া ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময়ে মন্ত্রী এই ফ্লাইটকে টেকসই ও লাভজনক করার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে বিভিন্ন নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ ঠান্ডা জনিত সংক্রমণের কারণে ডাক্তারের পরামর্শে মন্ত্রী হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকেই নথি নিষ্পন্ন করাসহ সকল দাফতরিক কাজ পরিচালনা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com