জ্যেষ্ঠ প্রতিবেদক
চুরি-ছিনতাই প্রতিরোধ,পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা থানা পুলিশ। এতে এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। তাদের সমন্বয়ে সেই এলাকায় সকল অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সচেতনতা তৈরি করা হয়।
শনিবার (২০ এপ্রিল) ডেমরা থানার উদ্যোগে থানা কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) মধুসূদন দাস পিপিএম। সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম।
মিটিংয়ে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং নির্মূল, মাদক নির্মূল, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দেওয়া, সামাজিক ও পারিবারিক অপরাধ নিয়ন্ত্রণ, অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, অবৈধ বিদ্যুৎ এর তার চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাসাবাড়ি, মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফুটপাতে হকার ও ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা, পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা ইতাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল ডেমরা জোন)ওহিদুজ্জামান মোল্লা, ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক মোল্লা ও ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দারসহ স্থানীয় কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, পূজা উদযাপন কমিটির সভাপতি, ব্যবসায়ী, ফায়ার সার্ভিস, তিতাস, ঢাকা ওয়াসা, বাজার কমিটি, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply