শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মালয়েশিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

মালয়েশিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় এসে চাকরিতে প্রতারণার শিকার হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাংলাদেশিদের। তাদের এই দুর্দশার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তিনটি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অব ড্রাগস অ্যান্ড ক্রাইম। সংস্থাগুলো জানিয়েছে, আটকে পড়া এই শ্রমিকদের তাৎক্ষণিক প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত তারা। শনিবার (৪ মে) মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এই খবর জানিয়েছে।

একটি যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, এমন পরিস্থিতিতে ন্যায়বিচার এবং মৌলিক পরিষেবাগুলোতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশাধিকার বাড়ানো নিয়ে কাজ করবেন তারা। পাশাপাশি মানবাধিকারের ভিত্তিতে সমস্যাগুলোর টেকসই সমাধান খোঁজার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় তাদের সহযোগিতা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই তিন সংস্থা বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা করে, আন্তর্জাতিক মানদণ্ড এবং একটি স্বচ্ছ ও দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া গড়ে তোলার লক্ষ্যে মালয়েশিয়া সরকারকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের অধিকাংশই বাংলাদেশি। দেশটিতে বাংলাদেশিদের মানবেতর জীবনযাপনের বিষয়ে ওই বিবৃতিতে বলা হয়, নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী এজেন্টদের বিরুদ্ধে শ্রমিকদের পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত রাখার অভিযোগ রয়েছে। এমনকি শ্রমিকদের প্রায়ই জনাকীর্ণ হোস্টেল, অ্যাপার্টমেন্ট, এমনকি গুদামঘরে রাখার অভিযোগও রয়েছে। এছাড়া, তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশ রেখে ন্যূনতম খাবার দেওয়া, বহির্বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ সীমিত করা এবং নূন্যতম স্বাস্থ্যসেবা প্রদানের তো বিষয়গুলোও প্রতিবেদনে ওঠে এসেছে।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি পেয়ে মালয়েশিয়ায় এসে প্রতারিত হওয়া বাংলাদেশি অভিবাসীদের সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন দেখে হতাশ হওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল-নিযুক্ত বিশেষজ্ঞরা।

গত অক্টোবরে, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মানবাধিকারের জন্য জাতিসংঘের হাইকমিশনার অফিসে বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার বিষয়ে মালয়েশিয়ার দুর্বল ব্যবস্থার কথা তুলে ধরেছিলেন অভিবাসী অধিকারকর্মী অ্যান্ডি হল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com