শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্যাটারিচালিত রিকশা শৃঙ্খলায় ফিরিয়ে আনার দাবি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আয়োজিত

ব্যাটারিচালিত রিকশা শৃঙ্খলায় ফিরিয়ে আনার দাবি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আয়োজিত

নিজস্ব প্রতিবেদক

ব্যাটারিচালিত রিকশা শৃঙ্খলায় ফিরিয়ে এনে রাজস্ব আহরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। ‌

 

মঙ্গলবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মানববন্ধনে কর্মকর্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা অনুমোদন দেওয়ার জন্য ২০১৮ সালে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদালতে রিট পিটিশন দায়ের করা হয়। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বিআরটিএকে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার জন্য আদেশ দেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীও ইজিবাইকের বৈধতা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আমরা এমন নির্দেশকে সাধুবাদ জানাই। আমাদেরকে আদালতের রায়ের আলোকে দায়িত্ব দেওয়া হলে আমরা সরকারকে বছরে ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ে সহযোগিতা করতে পারব। পাশাপাশি সারা দেশের চলাচলরত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চালকদের প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে পারব।

 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করতে চাই। পাশাপাশি অটোরিকশা চালকদেরকে প্রশিক্ষণ দিয়ে দুর্ঘটনারোধে ভূমিকা রাখতে চাই। আশা করি বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত পদক্ষেপ নেবেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, পরিচালক আক্তার আহমেদ ও মাইনুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com