শিরোনাম :
টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প কোরবানির পশুর চামড়া গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর যে কারণে ভুল জায়গায় থামে মেট্রোরেল

রাজধানীর যে কারণে ভুল জায়গায় থামে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো

স্টেশনের করিডরের বাহিরে বেশ কয়েকেবার ভুল জায়গায় থামতে দেখা গেছে মেট্রোরেলকে। তখন স্টেশনের গেট ও মেট্রোরেলের গেটের সামঞ্জ্যতাকে ঠিক করতেই লেগে যায় কিছুটা সময়। এতে যাত্রীরা বিরক্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ২৭ মিনিটে ঘটে এমনই এক ঘটনা।

মতিঝিলগামী মেট্রোরেল উত্তরা থেকে ছেড়ে শাহবাগ স্টেশনে এলে স্টেশনের গেট বরাবর না থেমে একটু দূরে গিয়ে থামে।

নির্দিষ্ট স্থানে মেট্রোরেল না থামায় যাত্রীরা স্টেশন থেকে নামতে পারছিলেন না। আতঙ্কিত হয়ে পড়ে অনেক যাত্রী। প্রায় ৫ মিনিট বন্ধ থাকার পর ট্রেনটিকে পিছনে নিয়ে এসে স্টেশনের গেট বরাবর থামানো হয়। এর আগেও মেট্রোরেলে এমন ঘটনা ঘটতে দেখা যায় বলে মন্তব্য করেন মেট্রোরেলের নিয়মিত এক যাত্রী।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জিএম (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, আসলে এ সমস্যা আমি দেখি না। যারা মেইন্টেনেন্সের দায়িত্বে আছেন তারা বলতে পারবেন কেন সমস্যা হচ্ছে। তবে এটা প্রায়ই হয়। যে জায়গায় থামার কথা সে জায়গায় থামে না। অন্য জায়গায় থামে। আবার কিছুক্ষণ পর টেনে নিয়ে গিয়ে ঠিক জায়গায় থামাতে হয়। শুরুর দিক থেকেই এ সমস্যা হয়ে আসছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ইলেকট্রিক্যাল, সিগন্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাকের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, আসলে এই সমস্যাটাকে আমরা টেকনিক্যাল ভাষায় ওভার শুটিং ও আন্ডার শুটিং বলে থাকি। ওভার শুটিং হলো যেখানে ট্রেন থামার কথা তার সামনে গিয়ে থামে, আর আন্ডার শুটিং হলো যেখানে ট্রেন থামার কথা তার পেছনে গিয়ে থামে।

তিনি বলেন, এ সমস্যাটি আমাদের টেকনিক্যাল ইনভেস্টিকেশনে আছে। আমরা এটি নিয়ে কাজ করছি। যারা ট্রেন বানিয়েছে ও যারা সিগন্যালিং সিস্টেম দিয়েছে তারাও চেষ্টা করছে কেন এটা ঘটছে। এরই মধ্যে আমরা ওভার শুটিং নিয়ে কাজ শুরু করেছি। আশা করি খুব শিগগিরই সমাধান হয়ে যাবে।

মো. জাকারিয়া বলেন, ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের দরজার দৈর্ঘ্য সমান না। প্ল্যাটফর্মের দরজা ট্রেনের দরজা থেকে ৮০০ মিটার পার্থক্য। তাই দুইটার এলাইনমেন্ট কখনোই এক হবে না। আগে পরে থাকবেই। এটি কোনো সমস্যা না। যদি না প্ল্যাটফর্মের দরজা অতিক্রম করে না ফেলে। এমনটা ঘটলে দরজা খুলবে না। তাই এটি নিয়ে আমরা কাজ করছি। তবে যদি কিছুটা গ্যাপে থেকে দরজা খুলে তাহলে সেটি সমস্যা না।

সমস্যাটিকে চালকের অদক্ষতা হিসেবে ধরা হয়, এটি ঠিক কি-না জানতে চাইলে তিনি বলেন, এ সমস্যার সঙ্গে চালকের অদক্ষতা বলা যাবে না। তবে যদি ম্যানুয়াল মুডে চলে তাহলে চালকের অদক্ষতা বলতে পারেন। কারণ এক্ষেত্রে চালক থামায়। কিন্তু সাধারণত ট্রেন অটো মুডেই চলে থাকে। সিস্টেমই বলে দেয় কখন থামতে হবে। ট্রেন সেই অনুযায়ী নিজে নিজে থামে। তখন এটিকে আমরা যান্ত্রিক ত্রুটি বলছি। কিন্তু সব সময় অটো মুডে ট্রেন চালানো যায় না। এতে চালকরা অপারেট কীভাবে করতে হয় সেটি ভুলে যেতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com