শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চারণের মানববন্ধন

জাতীয় বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চারণের মানববন্ধন

জাতীয় বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ ২৬ জুন ২০২৪ সকাল ১১:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চারণের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কবি কামরুজ্জামান ভূইয়া, বিপুল চন্দ্র দাস, জসিম, উদ্দিন প্রদীপ সরকার। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন ও সমাজাতন্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ।
নেতৃবৃন্দ বলেন, আগামী ৩০ জুন ২০২৪ জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাশ হবে। এই বাজেটে প্রতিরক্ষা খাতসহ অনুৎপাদনশীল খাতে বরাদ্দ যেমন বেড়েছে, আবার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতিসহ উৎপাদনশীল খাতগুলোতে বরাবরের মতো এবারও বাজেট কমেছে। সংস্কৃতি খাতে বরাদ্দ করেছে শুন্য দশমিক শুন্য নয় শতাংশের কিছু বেশি। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এখাতে কমপক্ষে ১ শতাংশ বরাদ্দ করা দরকার। সরকার একদিকে জঙ্গী দমনের জন্য সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর কথা বলছে এবং নিজেকে সংস্কৃতি বান্ধব বলছে আরেকদিকে প্রয়োজনমত বরাদ্দ সংস্কৃতি খাতে করছে না। এতে সরকারের দ্বিচারিতা প্রকাশ পায়।
নেতৃবৃন্দ আরও বলেন, যুব সমাজকে কিশোর গ্যাং ও মাদক থেকে মুক্ত করতে হলে সাংস্কৃতিক কর্মকাÐ বাড়াতে হবে। উপজেলা পর্যায়ে গণগ্রন্থাগার গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডে সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তুলতে হবে। যেখানে থাকবে গ্রন্থাগার, প্রেক্ষাগৃহ, নাট্যশালা, সাহিত্য-সংগীত ও নৃত্যের জন্য আলাদা মঞ্চ। প্রতি জেলায় চারুকলা প্রদর্শনীর জন্য আর্ট গ্যালারি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্রের জন্য মিনি অডিটোরিয়ামসহ লোক সংস্কৃতি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে। এর জন্য দরকার জাতীয় বাজেটের ন্যূনতম ১ শতাংশ বরাদ্দ।
নেতৃবৃন্দ বরাদ্দকৃত অর্থ সুষ্ঠু ব্যবস্থাপনারও দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com