শিরোনাম :
আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি)
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম না বুঝে বিএনপি নেতারা বিভ্রান্তি ছড়াচ্ছেন: হাছান মাহমুদ

চট্টগ্রাম না বুঝে বিএনপি নেতারা বিভ্রান্তি ছড়াচ্ছেন: হাছান মাহমুদ

চট্টগ্রামপ্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। অথচ বিএনপি নেতারা গলা ফাটিয়ে বলছেন, চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আবার কোনো কোনো পীরও লাফাচ্ছেন। তারা চুক্তি আর সমঝোতা স্মারকও বোঝেন না।

শনিবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এই সেমিনারের আয়োজন করে।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সাথে সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে। আমরা কানেক্টিভিটি বাড়াতে চাচ্ছি, কানেক্টিভিটি বাড়ানোর জন্যই ইতোমধ্যে ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা, দিনাজপুর-শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে, আখাউড়া দিয়ে ট্রেন চালু হওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা ভারতের বুকের উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষর করেছি, ভুটানের সাথেও আলাপ-আলোচনা চলছে। সেই কানেক্টিভিটিকে আমরা আরও বাড়াতে চাই। সেই কানেক্টিভিটির সাথে আমরা নেপাল-ভুটানকেও যুক্ত করতে চাই। এই অঞ্চলের মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা কানেক্টিভিটি বাড়াতে চাই। কিন্তু বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি চড়াচ্ছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন, বিএনপির আরও কিছু নেতাসহ ড. মঈন খানও শিক্ষিত। শিক্ষিত নেতারা কেন অশিক্ষিতের মতো কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। আসলে যাদের নেত্রী বলেছিলেন, সাবমেরিন ক্যাবলের সাথে বাংলাদেশ যুক্ত হলে দেশের সমস্ত সিক্রেসি আউট হয়ে যাবে। তারা কানেক্টিভিটির মর্ম বোঝার কথা নয়, যেমন নেত্রী তেমন তার সভাসদ, সেজন্যই তারা এসমস্ত আবল-তাবল কথা বলছেন, আর বিভ্রান্তি ছড়াচ্ছেন।’

চরমোনাই পীরে দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, ‘কোনো কোনো পীর সাহেবও দেখছি লাফাচ্ছেন। গাজায় যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, প্রায় ৩৮ হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিছিল নিয়ে লাফাতে দেখি না। বিএনপি আর জামায়াত এনিয়ে একটি শব্দও বলেনি।’

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের হাত দিয়েই বাংলাদেশের সমস্ত অর্জন অর্জিত হয়েছে। ৭৫ বছরের আওয়ামী লীগের পথচলা সবসময় কন্টকাকীর্ণ ছিল। আওয়ামী লীগ সবসময় অগণতান্ত্রিক ও অপশক্তির চক্ষুশূল ছিল। পাকিস্তান আমলে আইয়ুব খান মার্শাল ল দেওয়ার পর বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। সত্তরের নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়। স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের বহু নেতাকর্মী জীবন দিয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার পর জিয়াউর রহমান ও এরশাদ দুই সামরিক স্বৈরশাসকই আওয়ামী লীগের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। ২০০৭ সালে ভিন্ন খোলসে প্রকৃতপক্ষে সামরিক শাসন চলেছে। সমাজে বুদ্ধিজীবী পরিচয় দেওয়া কিছু ব্যক্তিকে ভাড়া করে সামনে দিয়ে প্রকৃতপক্ষে সামরিক শাসনই চালু করেছিল তখন।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দীন, আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত, সদস্য ইফতেখার হোসেন বাবুল, বেদারুল আলম চৌধুরী বেদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com