শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকায় বৃষ্টির বাগড়া!

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকায় বৃষ্টির বাগড়া!

জ্যেষ্ঠ প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের আট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই আশঙ্কা সত্যি হয়েছে। শনিবারের পর রোববারও সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে। আর এতে বিপাকে পড়েছেন প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া লাখ লাখ শিক্ষার্থী। সঙ্গে তাদের অভিভাবকরাও পড়েছেন সন্তানদের নিয়ে বিড়ম্বনায়।

রোববার (৩০ জুন) সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে যানজট হতে পারে এই আশঙ্কায় পরীক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা আগেভাগেই বাসা থেকে বের হয়েছেন। অন্যদিকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করারও নির্দেশনা আছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে৷ কিন্তু অনেকেই কেন্দ্রের কাছে আসার আগে পড়েছেন বৃষ্টির কবলে।
কেউ ব্যক্তিগত যানবাহনে আসলেও বেশিরভাগ শিক্ষার্থী বাস, সিএনজি কিংবা রিকশায় করে কেন্দ্রে এসেছেন। কিন্তু প্রবল বৃষ্টির কারণে গাড়ি থেকে নামতে ভিজে গেছেন অনেকে। সকালের দিকে কেন্দ্রের আশপাশের মার্কেট, দোকানপাট না খোলায় বৃষ্টির হাত থেকে অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেননি। ফলে পরীক্ষার হলে ঢুকতে গিয়ে কোথাও শিক্ষার্থীরা, কোথাও আবার সঙ্গে আসা লোকজন ভিজে একাকার হয়ে গেছেন।

শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে মেয়েকে নিয়ে আসা একজন অভিভাবক ঢাকা মেইলকে বলেন, পরীক্ষার প্রথম দিনে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেলাম। অনেক শিক্ষার্থী, অভিভাবকরা বেশ সমস্যায় পড়েছেন। কারণ কেন্দ্রের এখানে তো অনেক মানুষ। এদের নিরাপদে আশ্রয়ে যাওয়ার মতো জায়গা।
এদিকে বৃষ্টির কারণে কেন্দ্রের আশপাশের সড়কে কোথাও কোথাও পানিও জমে গেছে। ফলে পায়ে হেঁটে চলার সুযোগও ছিলো না।

এর আগে শনিবারও ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর আরও বেশ কিছুদিন বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিখে ঐ দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্রসংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখ্যা ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র দুই হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৬৮০ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন। মোট কেন্দ্র এক হাজার ৫৬৬টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৪ হাজার ৮৭০টি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com