শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক
কোট সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থীরা। এই হামলায় কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল গেটে এই ঘটনা ঘটে।

 

মেডিকেল সূত্রে জানা যায়, এদিন দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আন্দোলনে অংশ নিতে কলেজ গেটের সামনে এলে তাদের আটকে দেন ছাত্রলীগের কর্মীরা। এসময় শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং এতে কয়েকজন আহত হন।

মিটফোর্ডের শিক্ষার্থীরা জানান, তাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। নিজেদের কলেজ ক্যাম্পাসে এ ধরনের হামলা তারা মেনে নিতে পারছেন না। এ সময় নারীদের ছাত্রাবাসে ঢুকে আরও ভয়াবহ হামলা এবং যৌন হয়রানির হুমকি দেওয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, হামলায় এক নারী শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছাত্রাবাসে নেওয়া হয়েছে।

এই হামলার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস, আইটেম, টার্ম বয়কটের ঘোষণা দেন মেডিকেল শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com