নিজস্ব প্রতিবেদক;
আসাদুজ্জামান খান কামাল- ফাইল ফটো
রাজধানী ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা।
সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ হামলা চালানো হয়।
এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় থাকা সব নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রধান ফটক ভেঙে বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে অগ্নিসংযোগ করা হয়।
এ সময় বাড়ি থেকে ধোয়া বের হতের দেখা যায়। এছাড়া বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে, পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ করার খবরে গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার আন্দোলনকারী।
Leave a Reply