শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাবেক মেয়র শেখ তাপসের আদালত অবমাননার শুনানি ২৫ আগস্ট

সাবেক মেয়র শেখ তাপসের আদালত অবমাননার শুনানি ২৫ আগস্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য আগামী রোববার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ১৪ আগস্ট আবেদনকারী আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে শুনানির আদেশ দিয়েছেলেন। ওইদিন সুপ্রিম কোর্টের আপেল বিভাগে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এমন বক্তব্য নিয়ে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদনের শুনানি জন্য দিন ধার্য ছিল।

গত বছরের ২০২৩ সালের ৫ জুন আপিল বিভাগ মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য ১৪ আগস্ট দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় সেটি শুনানির জন্য আসে আজ।

২০২৩ সালের ২৪ মে ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ মেয়র তাপসের এমন বক্তব্য সংবলিত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
ওই দিন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে পত্রিকায় প্রকাশিত ব্যারিস্টার ফজলে নূর তাপসের কিছু বক্তব্য নজরে আনেন তিনি। তিনি আদালতে ওই দিন বলেছিলেন, করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস যে মন্তব্য করেছেন তা অত্যন্ত উদ্ধত্যপূর্ণ। এটা আদালত অবমাননার শামিল।

প্রকাশিত প্রতিবেদনের অংশবিশেষ পড়ে শোনান জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর–উল ইসলাম। সেদিন আমীর-উল ইসলাম প্রতিবেদনের অংশবিশেষ পড়ে শোনান, ‘…মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেওয়ার সেটিও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম।’

ওই বছরের ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস এমন মন্তব্য করেন বলে উল্লেখ করেন আমীর-উল ইসলাম। সেদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমরা পড়ি, পড়ে দেখি।’

একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’-মেয়র শেখ ফজলে নূর তাপসের দেওয়া এমন বক্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগ তুলে ধরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ২০২৩ সালের ৪ জুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক (অন্তবর্তীকালীন) কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল আবেদনে করেন।

আবেদন করার বিষয়ে আইনজীবী শাহ আহমেদ বাদল বলেন, বিষয়টি আপিল বিভাগের নজরে আনা হয়েছিল। তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করা হয়েছে। আদালত অবমাননার জন্য শেখ ফজলে নূর তাপসের প্রতি কারণ দর্শাতে নোটিশ জারি এবং তাকে আদালতে উপস্থিত হতে নির্দেশনা দেওয়ার আরজি রয়েছে আবেদনে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com