শিরোনাম :
ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ফরিদপুর আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালী জেলা কারাগারে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী

নোয়াখালী জেলা কারাগারে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী

নোয়াখালীপ্রতিনিধি;
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইদিন সকাল সোয়া ৭টার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে এ আদেশ দেন। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম।

র‍্যাব সূত্র জানায়, চট্টগ্রামের খুলশি এলাকা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, দুই হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে, ঢাকার একটি থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, একরামুল করিম চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নোয়াখালী-৪ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com