শিরোনাম :
চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ফরিদপুর আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নওগাঁ-১ আসনের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র সাতদিনের রিমান্ডে

নওগাঁ-১ আসনের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র সাতদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:
সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে সাতদিনের রিমান্ড দিয়েছে আদালত।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের আবেদন করেন পুলিশ। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তার এ রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

পরে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে হত্যার ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।

সাধন চন্দ্র মজুমদার ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে অংশ নিয়ে বিএনপির ছালেক চৌধুরীর কাছে পরাজিত হন।

পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন।

নবম জাতীয় সংসদে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন সাধন চন্দ্র মজুমদার।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে বিরোধীদলসমূহ নির্বাচন বয়কট করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

দশম জাতীয় সংসদে সাধন চন্দ্র মজুমদার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ থেকে তৃতীয়বারের মত সংসদ-সদস্য নির্বাচিত হন। ৭ জানুয়ারি ২০১৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com