শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শহরুখ-সালমানের দ্বন্দ্ব মিটিয়েছিলেন বাবা সিদ্দিকি

শহরুখ-সালমানের দ্বন্দ্ব মিটিয়েছিলেন বাবা সিদ্দিকি

বিনোদন ডেস্ক:

একটা সময় অভিনয় করতেন। পরে রাজনীতিতে যোগ দিলেও বি-টাউনের ঘরের লোক হয়েই ছিলেন। তার বাড়িতে আয়োজিত ইফতার অনুষ্ঠানের কথা সবার জানা। যেখানে হাজিরা দিতে কাজ ফেলে ছুটে আসতেন তারকারা।

বলিউড পকেটে রাখতেন সিদ্দিকি। সালমান-শাহরুখের মধ্যাকার চলমান দ্বন্দ্বও তিনিই মিটিয়েছিলেন। দীর্ঘদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল দুই খানের। ২০০৮ সালে ক্যাটরিনার জন্মদিনের পার্টি থেকে যার সূত্রপাত। ২০১৪ সালে বাবা সিদ্দিকির হাত ধরে ছয় বছর পর অবসান ঘটে এ দ্বন্দ্বের।
সালমান-শাহরুখের মনোমালিন্যের অবসান ঘটাতে বেশ মাথা খাটাতে হয়েছিল বাবা সিদ্দিকিকে। শোনা যায় বলিউড থেকেই দুই খানের দূরত্ব অবসানের অনুরোধ এসেছিল তার কাছে। তিনি তখন বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক।

নিজের বাড়িতে ইফতার পার্টিতে শাহরুখের পাশে বসিয়েছিলেন সালমানের বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে। ভাইজান আসার আগ পর্যন্ত দুজনে গল্প করছিলেন। তখনই সালমানের আগমন। আর মুখ ঘুরিয়ে থাকেননি শাহরুখ। উঠে দাঁড়ান এবং একে অপরকে আলিঙ্গন করেন! ব্যাস, এক তুড়িতেই বলিউডের দুই সুপারস্টারে বড় বিরোধ নিমেষে শেষ হয়।
গতকাল শনিবার নিহত হন বাবা সিদ্দিকি। এদিন সন্ধ্যায় পূর্ব বান্দ্রায় কোলগেট গ্রাউন্ডের কাছে তার বিধায়ক পুত্র জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে খুন করা হয় সিদ্দিককে। দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রের খবর।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বাবা সিদ্দিকির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, তিন আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তৃতীয়জন বর্তমানে পলাতক। তিনি বলেন, ‘মুম্বাই পুলিশ প্রধান আমাকে জানিয়েছেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন উত্তরপ্রদেশের, অন্যজন হরিয়ানার। তৃতীয় হামলাকারী পলাতক থাকলেও পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।

এদিকে বাবা সিদ্দিকির ডাকে শত কাজ ফেলে ছুটে আসা বলিউড তারকারা তার মৃত্যু সংবাদ শুনেও ছুটে যাচ্ছেন সব ফেলে। খবর পেয়েই লীলাবতি হাসপাতালে ছুটে যান সঞ্জয় দত্ত। শাহরুখ-সালমানের মতো সঞ্জয়ের সঙ্গেও বাবা সিদ্দিকির ছিল ঘনিষ্ঠতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com