যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নয়াপল্টনে শুধু ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর

নয়াপল্টনে শুধু ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শুধুমাত্র ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি এই সরকার সবার আন্দোলনের ফসল।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যু থেকে সরে এসে অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। কারণ জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না।

বিএনপির ৩১ দফায় সংস্কারের রূপরেখা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদেরই সমাধান করা দরকার। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো কথায় শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা বলেন, ওয়ান ইলেভেনের বিরাজনীতিকরণের চক্রান্ত এখনো চলমান রয়েছে। কাউকে বিতাড়িত করে নয়, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হয়। রাজনীতিকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কালচার চলছে বলেও অভিযোগ করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com