যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমলাপুর রেল স্টেশনে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর উদ্যোগে অসহায়দের জন্য খাদ্য বিতরণ

কমলাপুর রেল স্টেশনে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর উদ্যোগে অসহায়দের জন্য খাদ্য বিতরণ

 

যুগ-যুগান্তর ডেস্ক: সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, জেলা ৩১৫ বি৩-এর উদ্যোগে আগামী ১৬ই নভেম্বর, শনিবার বিকেলে কমলাপুর রেল স্টেশনে একটি বিশেষ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হবে।

এই মহৎ উদ্যোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা গভর্ণর সাব্বির মোহাম্মদ সায়েম। আরও উপস্থিত থাকবেন সাবেক জেলা গভর্ণর ফারহানা নাজ সুদা, প্রথম জেলা গভর্ণর লায়ন শাহ আবু রুশ আল মুনির, ২য় জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার ফেরদাউস হাসান বানীসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম এবং সহযোগিতায় থাকবেন প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও ক্লাব সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মুসলেমিন।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের লক্ষ্য। এতে যেমন সুবিধাবঞ্চিত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে, তেমনি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে মানবিক কার্যক্রমটি সফল হবে বলে তাদের আশা।

এই ধরনের সেবামূলক উদ্যোগ সমাজে সুশৃঙ্খল পরিবর্তন আনতে এবং দুঃস্থ মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন আয়োজকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com