যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় পার্টির সাবেক এমপিকে ধরে পুলিশে দিল জনতা

জাতীয় পার্টির সাবেক এমপিকে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাশাপাশি তাদের দোসর অভিযোগে অভিযুক্ত জাতীয় পার্টির প্রতিও ক্ষুব্ধ জনসাধারণ। এর প্রমাণ পাওয়া গেল ঢাকার অদূরে কেরানীগঞ্জে। সেখানকার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধরে থানায় সোপর্দ করেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় লোকজন একটি বাড়িতে গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতি টের পায়। তখন ২০-২৫ জন সেখানে জড়ো হন। লোকসংখ্যা বাড়তে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এলে সাবেক এমপিকে পুলিশে সোপর্দ করে জনতা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, এলাকার লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, বীর বাঘৈর এলাকায় টিপুর কিছু জমি রয়েছে। সেখানে ছোট একটি ঘর আছে। সেখানেই তিনি আশ্রয় নিয়েছিলেন।

ক্ষমতার ছোঁয়ায় তাদের সম্পদের পাহাড়

ওসি জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয়।

গোলাম কিবরিয়া টিপুর জন্ম বরিশালের আগরপুর গ্রামে। টিপু প্রথমে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি; পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন।

গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে ২০১৮ সালে এবং গত ৭ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com