শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গণঅধিকার পরিষদের সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারে না: নুর

গণঅধিকার পরিষদের সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারে না: নুর

নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারে না। আমরা রাজনৈতিক দলের নেতাদের ৫৩ বছর দেখেছি। কাজেই আমরা অন্তত আরও দুয়েক বছর প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখি কী করে। রাতারাতি নির্বাচন হলে ব্যবস্থার পরিবর্তন হবে না।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী ময়দানে চট্টগ্রাম জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

আগে সংস্কার, পরে নির্বাচন, এই অবস্থানের কথা তুলে নুরুল হক নূর বলেন, শুধু একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব বা দলের ডাকে ছাত্র-জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয়নি । ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে, ছাত্রদের সেই দাবির সঙ্গে যারা সংহতি জ্ঞাপন করেছিল, তাদের ওপর ক্রমাগত অত্যাচার-নির্যাতন, হামলা, গুলি, হত্যাযজ্ঞ সেগুলোর কারণে মানুষকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল।

গণঅভ্যুত্থান পরবর্তী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের কথা বলে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন- নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। ৫৩ বছরের রাষ্ট্র ব্যবস্থা ‘ব্যর্থ এবং অকার্যকর’ হয়েছে বিধায় এই জুলাই বিপ্লবে ছাত্র-জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে।

আন্তর্জাতিক পরিচিতি কাজে লাগিয়ে দেশের ‘ভঙ্গুর’ অর্থনীতিকে ইউনূস দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন বলে বিশ্বাস করেন নূর।

তবে সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে ‘ব্ল্যাংক চেক’ দেবেন না জানিয়ে তিনি বলেন, আপনারা ভালো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন, গণবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে।”

আওয়ামী লীগকে ভোটে আনলে ‘প্রতিরোধ’

বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একটি বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় নুর বলেন, আপনারা বলেছেন, দুয়েকটি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ আগামী নির্বাচনের অংশগ্রহণ করুক। ছাত্র জনতার রক্তের ওপর পা দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা কি আঙুল চুষব? আওয়ামী লীগের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রত্যেকটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম যারাই মুখে নিবে তাদেরকে প্রতিহত করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের সময় সংগঠনের বিচারের বিধান না রাখায় সমালোচনাও করেন গণঅধিকার পরিষদের নেতা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করবের জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিব না।

সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com