এস এম জহিরুল ইসলাম রাজু
বাহরাইনের শ্রম বাজারে প্রবাসীদের অবৈধ কার্যকলাপ বন্ধে পরিদর্শন বাড়ানোর দাবি জোরদার হচ্ছে। এ বিষয়ে পার্লামেন্টের সার্ভিস কমিটির চেয়ারপার্সন জালিলা আল সাইদের নেতৃত্বে পাঁচজন এমপি একটি প্রস্তাব জমা দিয়েছেন।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, নিয়মিত কাজের সময়ের বাইরে বিশেষ পরিদর্শনের মাধ্যমে শ্রম আইনের লঙ্ঘন উন্মোচন এবং শ্রম ও অর্থনৈতিক বিধিবিধান মেনে চলা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রবাসী শ্রমিকদের কার্যক্রম সঠিকভাবে তদারকি করতে কর্তৃপক্ষকে যৌথ পরিদর্শনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ধরনের পদক্ষেপ শ্রম বাজারে শৃঙ্খলা আনতে এবং দেশটির অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply