জহিরুল ইসলাম রাজু
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী আব্দুল্লাহ বিন আদেল ফাখরুর সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন।
বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দৃঢ় ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য প্রসার, বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গৃহীত উদ্যোগসহ নানা বিষয় বৈঠকের মূল আলোচ্য ছিল।
চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তাঁর সঙ্গে দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশীদ তালুকদার উপস্থিত ছিলেন।
বৈঠকটি উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply