শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুক্তরাজ্য প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

যুক্তরাজ্য প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

আনকার মিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়েছে। এখন থেকে সাবেক এই প্রধানমন্ত্রী অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।
বুধবার (৮ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন এবং বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে তার পূর্ণাঙ্গ চিকিৎসা শুরু হবে।

তিনি আরও জানান, খালেদা জিয়া যথেষ্ট স্বাভাবিক আছেন এবং তার মনোবল অনেক শক্ত। দীর্ঘ ভ্রমণের পরও তিনি বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না গিয়ে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে যান। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি দোহা হয়ে লন্ডনে পৌঁছায়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ জুলাই সর্বশেষ লন্ডন সফর করেছিলেন খালেদা জিয়া। এরপর দীর্ঘ ছয় বছরে তিনি আর কোনো বিদেশ সফরে যাননি এবং এই সময়ে তার সঙ্গে ছেলে তারেক রহমানের সরাসরি দেখা হয়নি।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় দণ্ডিত হন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে বিএনপি দীর্ঘদিন দাবি জানালেও শেখ হাসিনা সরকার তাতে সায় দেয়নি। ফলে তিনি দেশে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি পেয়ে তার বিদেশ যাত্রার পথ সুগম হয়।
বর্তমানে খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি সমস্যা এবং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com