শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোহরাওয়ার্দী উদ্যানে সংসদে নারীদের সংরক্ষিত আসন চায় না ইসলামী আন্দোলন

সোহরাওয়ার্দী উদ্যানে সংসদে নারীদের সংরক্ষিত আসন চায় না ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে নারীদের জন্য কোনো সংরক্ষিত আসন চায় না বাংলাদেশ ইসলামী আন্দোলন। দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। সংসদে নারীদের জন্য কোটা রাখা হলে বলতে হবে, আন্দোলন সাকসেস হয়নি। নারীদের জন্য কোনো কোটা থাকবে না।’

শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি একথা বলেন।

 

সংবিধান সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশন যে সুপারিশ করতে যাচ্ছে তাতে বলা হয়েছে দুই কক্ষবিশিষ্ট সংসদের কথা। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি। উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নিম্নকক্ষে আসন থাকবে ৪০০, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে।

নারীদের জন্য এই আসন রাখার সুপারিশের ব্যাপারে ফয়জুল করীম বলেন, নারীদের জন্য সংরক্ষিত একশ আসন এটা আমরা মানি না। নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা হলে তাদের দুর্বল ভাবা হয়।

mufti_foyjul_karim_

তিনি আরও বলেন, “সংসদে ৫০৫টা আসন রাখা হয়েছে (সংস্কার কমিশনের সুপারিশে)। আসন কম হোক, বেশি হোক, সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচন হতে হবে।”

বিএনপিকে উদ্দেশ্য করে মুফতি ফয়জুল বলেন, যারা পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। ৫ আগস্টের পরে আবারও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি-দুর্নীতি দেখতে চায় না।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, সংস্কারের পরেই নির্বাচন হবে। আজ যারা সংস্কারে বাধা সৃষ্টি করেছেন, আমি বলব ১৬ বছর আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের পর আন্দোলন হবে বলেছেন। হাজারো ঈদ চলে গেল আপনারা কিছু করতে পারেননি। ছাত্র-জনতা আন্দোলনের ভিত্তিতে যে অর্জন, সেটিকে ধ্বংস করার চক্রান্ত করছেন।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, বাংলাদেশের মানুষ ইসলামকে চায়; যারা খাঁটি ইসলামের চর্চা করে। ইসলামি আইন বাদ দিয়ে আমরা ভিন্ন কোনো আদর্শে কল্যাণ রাষ্ট্র চাই না৷ বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণরাষ্ট্র সম্ভব নয়৷

ফয়জুল করীম আরও বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।

যুব আন্দোলনের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও।

সমাবেশে বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের নিয়ে আসা যানবাহনের কারণে শাহবাগ থেকে মৎস্যভবন সড়কে যান তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com