শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলো পুলিশ

রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আজ সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। পরে তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ এসে আন্দোলনে নামা কর্মীদের সেখান থেকে সরিয়ে দেন।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে আন্দোলনকারীদের কারওয়ান বাজার থেকে সরিয়ে দেয় পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সার্ক ফোয়ারা এলাকায় অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এরমধ্যে সেখানে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। এতে করে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মূল সড়কটিতে আবারও যান চলাচল শুরু হয়।

মালয়েশিয়া যেতে না পারা এই শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে না পারেনি। এমনকি এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি তারা। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত যেন তাদের অর্থ ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। আমাদের একেকজনের পরিবারের এমন অবস্থা যে, তারা এখন বাড়িতেও ফিরতে পারবে না। কিন্তু পুলিশ আমাদের জোরপূর্বক সরিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখন এখান থেকে শাহবাগ যাব এবং সেখানে অবস্থান নেব। তবুও আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো।

এর আগে, আজ সকাল ৯টা থেকে তারা রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। এতে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com