শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে নেতৃত্ব নিতে বললেন ফখরুল

কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে নেতৃত্ব নিতে বললেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি
ছাত্র রাজনীতির ক্ষেত্রে ছাত্রদলকে নেতৃত্ব নিতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ছাত্র রাজনীতির ক্ষেত্রে এটা সবসময় মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে। শুধু মহল্লা ভিত্তিক সংগঠন গড়ে তুললে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন যদি গড়ে না তোলা হয় তাহলে কিন্তু হবে না। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাকে নেতৃত্ব দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান সংসদ নির্বাচনে তোমাকে জয় লাভ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সাহিত্য প্রতিযোগিতায় তুমি এগিয়ে যাবা; এ বিষয়গুলো না হলে তোমার যে বিকাশ, সেই বিকাশটা হবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব সরকারে থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেওয়ার সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। এটা বিপজ্জনক। নতুন দলকে অবশ্যই বিএনপি স্বাগত জানাবে। তবে, সরকারে থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল…এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছে তা কেউ মানবে না।
মির্জা ফখরুল বলেন, তোমরাই হচ্ছো ভবিষ্যৎ। তোমরা এ দেশের সব কিছু তৈরি করবে। চাকরিতে বলো, রাজনীতিতে বলো, অর্থনীতিতে বলো, ব্যবসা-বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে বল তোমাদেরকেই বিষয়গুলোর সামনে এগিয়ে নিতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদলের সাফল্য কামনা করছি। এই প্রত্যাশা করছি ছাত্রদল বিএনপিকে নেতৃত্ব দেবে।

তিনি বলেন, আসুন আমরা সেই বৃদ্ধ তরুণ কিশোর সবাই মিলে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com