নিজস্বপ্রতিবেদক:
রাজধানীর মগবাজার রেললাইনে একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে এই চিত্র দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল একটি বাস। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেননি। এসময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না রেললাইনের গেটকিপার। যাত্রীরা এসময় প্রাণভয়ে বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এরপর বাসচালক কোনোরকমে বাসটি কিছুটা পেছনে নিতে সক্ষম হন। এতে বেঁচে যান বাসে থাকা যাত্রীরা। এ ঘটনার কয়েক সেকেন্ড পর উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।
Leave a Reply