শিরোনাম :
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পূর্বাচল,ভূমিকম্প মোকাবিলায় বিশেষায়িত টিম গঠন ও প্রশিক্ষণ শুরু

পূর্বাচল,ভূমিকম্প মোকাবিলায় বিশেষায়িত টিম গঠন ও প্রশিক্ষণ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
ফায়ার সার্ভিসের বিশেষ টিম। ছবি: সংগৃহীত
ভূমিকম্পসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উদ্যোগে বিশেষায়িত দল গঠন ও প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জে এ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
এ সময় অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার; ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম, অধিদফতরের উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) মো. কামাল উদ্দিন ভূঁইয়া, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অগ্নিনির্বাপণ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত টিম গঠনের লক্ষ্যে বিভিন্ন স্টেশন থেকে ৫০ জন অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচলে সংযুক্ত করা হয়েছে। বিশেষায়িত এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ১ মে পর্যন্ত চলবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য পেশাগতভাবে আরো দক্ষ করে গড়ে তোলা হবে। পাশাপাশি এসব উদ্ধারকর্মীর জন্য পূর্বাচলে প্রয়োজনীয়সংখ্যক অনুসন্ধান ও উদ্ধারকাজের সরঞ্জাম সংরক্ষণ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। বাংলাদেশও ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। ভূমিকম্প বিশারদদের দেওয়া তথ্য অনুযায়ী, যেকোনো সময় বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে। বিভিন্ন সময় সংঘটিত ছোট ছোট ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস বলে ধারণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ, মহড়া, সার্ভে ও পরিদর্শনসহ নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। এর সাথে এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল ঢাকা শহরে যেকোনো দুর্যোগে বিশেষ করে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশা প্রকাশ করছে। উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, ‘আমরা জনবল ও উদ্ধার সাজ-সরঞ্জামসহ আমাদের অধিদফতরের কর্মকর্তাদের ডিসেন্ট্রালাইজ করছি যেন বড় ধরনের ভূমিকম্পে সকলে একসাথে ক্ষতির সম্মুখীন না হয়ে বিভিন্ন স্থান থেকে অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ পায়।’

 

তিনি আরও বলেন, ‘এই বিশেষায়িত কোর্সের মাধ্যমে যারা প্রশিক্ষিত হবে তারা বিশেষায়িত দল হিসেবে এ ধরনের দুর্যোগে কার্যকরী ভূমিকা রাখতে পারবে।’ পর্যায়ক্রমে অন্যদেরও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com