শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয়তাবাদী মোটর চালক দল মিয়ানমারকে করিডোর দেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে

জাতীয়তাবাদী মোটর চালক দল মিয়ানমারকে করিডোর দেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি পরবর্তী সমাবেশ করেছে জাতীয়তাবাদী মোটর চালক দল। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০টায় র‌্যালিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুর বাসার সামনে থেকে শুরু হয়। পরে র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু। এছাড়া বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী মোটর চালক দলের সিনিয়র নেতারা।

অন্তর্বর্তী সরকার মিয়ানমারকে যে করিডোর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। না হয় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে।
ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন চালক ও যাত্রীদের মধ্যে সমন্বয় করে আইন করতে হবে। যাতে করে চালকদের ওপর কোনো জুলুম না হয়। এবং যাত্রীরাও ক্ষতিগ্রস্ত না হন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্টার আন্দোলনে সকল রাজনৈতিক দল সম্মিলিত ভাবে আমরা ৩১ দফা সংস্কার তৈরি করেছি। আমরা যখন সংস্কার নিয়ে কাজ করেছি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৃষ্টি হয়নি। তখন রাজপথ তো দূরের কথা এই ছাত্র নেতারা রাজনীতির ‘র’ নিয়েও আলোচনা করেনি। আমরা চাই একটি নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের ৩১ দফা রাষ্ট্র মেরামতে কার্যকর করবো। আমরা চাই তারেক রহমান দেশে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিগত ১৭ বছরের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকর করবো আমরা।

তিনি বলেন, ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা নিয়োগে জাতীয়তাবাদী দল বিএনপি ও লেবার পার্টসহ সব রাজনৈতিক দল একমত পোষন করেছি। তার মানে এই নয় বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্তগ্রহণ করবেন। মিয়ানমারের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রত্যাহার করতে হবে। আমরা প্রত্যক্ষ করেছি, তিনি একক ভাবে এ সিদ্ধান্ত নেননি। তার উপদেষ্টা পরিষদে কিছু ফ্যাসিস্টের প্রেতাত্মা রয়েছে। তাদের কারণে এমন সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, জাতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রওশন এরশাদের অবিলম্বের গ্রেপ্তারের দাবি জানান। আমরা দেখেছি জিএম কাদের ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করেছেন। জিএম কাদের ও রওশনা এরশাদ তারা নিজেই স্বৈরাচার।

সমাবেশে জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু বলেন, বিগত স্বৈরশাসক শেখ হাসিনা ২০১৮ সালে একটি সড়ক আইন করেছিলো। সেই আইনে এক গাড়ি চালককে মৃত্যুদণ্ডসহ অর্থদণ্ড করা হয়েছিলো। আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই এ আইন অবিলম্বে বাতিল করা হোক। যদি আইনটি বাতিল না করা হয় আমরা কিছুদিনের মধ্যে এই আইন বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করবো এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মোটর চালক দলের বর্ণাঢ্য র‌্যালিটি সকাল ১০টায় রাজধানীর শাহজাহানপুর থেকে বের হয়ে বিএনপির পল্টন অফিস হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও সমাবেশে জাতীয়তাবাদী মোটর চালক দল সেন্ট্রাল কমিটি, ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু। সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মো. শিপন বকাউল।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধান অতিথি উপস্থিত থাকার কথা থাকলে অসুবিধার কারণে তিনি অংশ নিতে পারেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com