শিরোনাম :
জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর যাত্রাবাড়ীতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবি, তিতাস অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাজধানীর যাত্রাবাড়ীতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবি, তিতাস অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন গ্যাস সংকটে থাকা রাজধানীর যাত্রাবাড়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর ধলপুরে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ার করে বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে গ্যাস–সংকটের সমাধান না হলে বুধবার (৭ মে) রায়েরবাগ তিতাস গ্যাস অফিস ঘেরাও করা হবে।

ভুক্তভোগী বাসিন্দারা বলেন, ১৫ বছর ধরে তারা এই এলাকায় গ্যাস–সংকটে ভুগছেন। গ্যাস সরবরাহ না থাকায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না, যার ফলে সকালের নাস্তাসহ দিনের খাবার ঠিকমতো হচ্ছে না। শুকনো খাবার ও হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে শিক্ষার্থীসহ শিশু ও রোগীদের চরম কষ্ট হচ্ছে।

তারা বলেন, ঝুঁকি নিয়ে বাসাবাড়ির ছাদে, বারান্দায়, কক্ষের ভেতর লাকড়ির চুলায়, আবার কাউকে সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে। তাছাড়া এ এলাকার গ্যাস পাইপলাইন দীর্ঘ ২৫-৩০ বছরের পুরোনো। পাইপ লিকেজ থাকায় স্যুয়ারেজের পানি গ্যাস পাইপে প্রবেশ করে। এতে গ্যাস সরবরাহ হতে পারে না।

যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরদার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাইনি। বাসায় রান্না করতে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। অন্যদিকে গ্যাস ব্যবহার না করেও প্রতি মাসে তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

মানববন্ধনে বক্তব্য দেন জালাল উদ্দিন, শেখ মিজানুর রহমান, সাঈদ আহমেদ, নজরুল ইসলাম, মামুনুর রশিদ দিপু, সিরাজ উদ্দিন, রোকনুজ্জামান বাবু, এম এ আমিন লিটন, রুহুল আমিন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ধলপুর, গোলাপবাগ, সায়েদাবাদ, স্টাফ কোয়ার্টার, কাজলা, লিচুবাগান, কাজী দরগা, কাজীপাড়া এলাকার কয়েক শ’ বাসিন্দা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com