শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর প্রয়োজনের তুলনায় অপ্রতুল ফায়ার স্টেশন, ঘটনাস্থলে পৌঁছাতে লাগছে বাড়তি সময়

রাজধানীর প্রয়োজনের তুলনায় অপ্রতুল ফায়ার স্টেশন, ঘটনাস্থলে পৌঁছাতে লাগছে বাড়তি সময়

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ আগুন বা লঞ্চডুবিসহ যেকোনও দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা সবার আগে ঘটনাস্থলে পৌঁছায়। নিস্বার্থ সেবা প্রদানের ক্ষেত্রে নগরবাসীর মুখে এই বাহিনীর নামই সবার আগে আসে।

প্রতিনিয়তই ঢাকার জনসংখ্যা বাড়ছে। ফলে যানজট বাড়ছে, রাস্তা কমছে। এতে বিপদ-আপদের শঙ্কা। এত মানুষের শহরে সীমিত সম্পদ ও জনবল নিয়ে কাজ করতে ফায়ার সার্ভিসের কর্মীরা হিমশিম খাচ্ছে। চেষ্টা করেও দ্রুততম সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না তারা।

রাজধানীর প্রাণকেন্দ্র বলে পরিচিত পান্থপথ, বাংলামোটর, মগবাজার, রামপুরা, কারওয়ান বাজার, মালিবাগ, কমলাপুর, যাত্রাবাড়ী, শান্তিনগর, ধানমন্ডি, আগারগাঁও, আদাবর ও শ্যামলী এলাকায় কোনও ফায়ার স্টেশন নেই। অর্থনীতির প্রাণ বলে খ্যাত বাণিজ্যিক এলাকা মতিঝিল ও কূটনীতি পাড়া হিসেবে পরিচিত গুলশান ও বনানীর বাসিন্দারাও ফায়ার স্টেশন থেকে বঞ্চিত।

২০১৯ সালে বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুনে ২০ জন প্রাণ হারান। আহত হন ৭০ জনের বেশি। এ ঘটনার পর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান ও বনানীতে ফায়ার স্টেশন স্থাপনে উদ্যোগ নেয়া হয়। তবে জমি না পাওয়ায় গত ৬ বছরেও এই উদ্যোগ আলোর মুখ দেখেনি। নীতিনির্ধারকরা বলছেন, সমন্বিত উদ্যোগের অভাবে নতুন স্টেশন স্থাপন সম্ভব হচ্ছে না।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সকল অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে করনীয় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সকল দুর্ঘটনায় ফায়ার সার্ভিস প্রথম সাড়া দিচ্ছে। তবে আরও কার্যকরভাবে কাজ করতে হলে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

এদিকে, প্রতিনিয়ত বিপদের ঝুঁকি বাড়ছে। যেমন মতিঝিলে যদি আগুন লাগে, তা নেভাতে বকশিবাজার থেকে দমকলের গাড়ি আনতে হয়। যার দূরত্ব তিন কিলোমিটার। আবার যাত্রাবাড়িতে আগুন লাগলে তা নেভাতে সাত কিলোমিটার দূরে থাকা পোস্তগোলা ইউনিটের কাজ করতে হয়।

এসব সীমাবদ্ধতা মাথায় রেখে ফায়ার সার্ভিসকে উন্নত করার চেষ্টার কথা জানান বাহিনীটির প্রধান। মুহাম্মদ জাহেদ কামাল বলেন, আমাদের জায়গা থেকে বিষয়টির সমাধান করা খুবই কঠিন। ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা জায়গার ব্যবস্থা করলে নতুন স্টেশন স্থাপন সম্ভব হবে। ফলে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়বে। পাশাপাশি এখনেই চেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছানো যাবে।

প্রতিনিয়ত বিপদের সংখ্যা বাড়ছে। পাশাপাশি পাল্টাচ্ছে দুর্ঘটনার ধরণ। সড়ক দুর্ঘটনা, পশু পাখি উদ্ধার বা ঘরের দরজা ভাঙার কাজও ফায়ার সার্ভিসকে করতে হচ্ছে। সেজন্য ঢাকায় নতুন অন্তত পাঁচটি স্টেশন জরুরি বলে মনে করছে ফায়ার সার্ভিস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com