নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে চলছে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। একই দাবিতে এবার এই কর্মসূচিতে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরাও।
শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচিতে যোগ দেন ঢাবি শিক্ষার্থীরা। ‘হলে হলে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেল ৫টা থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচি শুরু করেন ছাত্র-জনতা। রাতে আন্দোলন থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
Leave a Reply