শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আবুজর গিফারী কলেজ সভাপতির বিরুদ্ধে অনাস্থা

আবুজর গিফারী কলেজ সভাপতির বিরুদ্ধে অনাস্থা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজের সভাপতি মোহাম্মদ মামুন চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন গভর্নিং বডির ৮ সদস্য।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর পাঠানো এক লিখিত আবেদনে তারা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, রূঢ় আচরণ এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ এনেছেন।

আবেদনে বলা হয়, সভাপতি মোহাম্মদ মামুন চৌধুরী নিয়মিতভাবে কলেজ প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। তার আচরণ অসৌজন্যমূলক ও রূঢ়। তিনি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করছেন এবং কলেজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করছেন।

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, কলেজের কিছু দুর্নীতিবাজ ও বিতর্কিত শিক্ষক-কর্মচারীর সঙ্গে পরামর্শক্রমে তিনি এককভাবে নীতিনির্ধারণ করছেন, যা প্রতিষ্ঠানের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে।

এই অনাস্থা পত্রে স্বাক্ষর করেছেন গভর্নিং বডির ৮ জন সদস্য-দাতা সদস্য মো. আবুল মনসুর, হিতৈষী সদস্য মো. রবিউল ইসলাম টিপু, অভিভাবক সদস্য মো. মনির হোসেন, মুনীর আহমদ খান ও গোলাম সারোয়ার এবং শিক্ষক প্রতিনিধি মো. ফরিদ আহমেদ, মো. রুহুল কুদ্দুস ও জুলেখা বেগম।

সদস্যদের দাবি, ‘কলেজের বৃহত্তর স্বার্থ, শিক্ষার মান এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেয়া প্রয়োজন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com