শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাতক্ষীরা খাদে পড়ে গেল বাস, বড় বিপদ থেকে রক্ষা পেলেন ৩৫ সাংবাদিক

সাতক্ষীরা খাদে পড়ে গেল বাস, বড় বিপদ থেকে রক্ষা পেলেন ৩৫ সাংবাদিক

জ্যেষ্ঠ প্রতিবেদক

সুন্দরবন ঘুরে সাতক্ষীরা হয়ে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে সাংবাদিকদের বহনকারী একটি বাস। বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৮ মে) দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলাম কাঠিরমোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা সাংবাদিক মুক্তাদির রশীদ বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, আমরা ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার পথে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্য গাড়ির চালকরা বলছেন, পর্যাপ্ত পাথর কুচির অভাবে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়।

নিজে ঘাড়ে ব্যথা পেয়েছেন জানিয়ে মুক্তাদির রশীদ লিখেছেন, ঘাড়ে আঘাত পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে, তাই সবার ফোন ধরতে পারছি না। দোয়া করবেন। কয়েকজন আমার গায়ে পড়েছে। তাই ব্যথা রয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি লিখেছেন, এখানকার এই রাস্তায় নিয়মিত এমন দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত বাসে থাকা এস এম ফয়েজ নামে আরেকজন সাংবাদিক বলেন, ইসলামকাঠি মোড়ে আসার পর একটা কাভার্ডভ্যান আমাদের বাসকে মেরে দেয়। পরে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে যায়। আঘাত পেয়েছি, পায়ে, হাতে মাথায়। অনেকে ফোন দিচ্ছেন খবর নেওয়ার জন্য। কথা বলতে কষ্ট হচ্ছে।

এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই দুর্ঘটনা কবলিত সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

সূত্র জানায়, গত ১৬ মে ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য ৩৫ জন সাংবাদিককে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ট্যুরে নিয়ে যায়। তারা সুন্দরবন ঘুরে আজ দুপুরের পর সাতক্ষীরা উদ্দেশে রওনা হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com