শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিজস্বপ্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর ১৪ আগস্ট তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাথমিক অভিযোগ জমা দেওয়া হয়েছিল। এরপর ১৪ অক্টোবর থেকে শুরু হয় অভিযোগের তদন্ত। প্রায় সাত মাসের তদন্ত শেষে গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি—অর্থাৎ, উচ্চ পর্যায়ের নির্দেশনার মাধ্যমে সংঘটিত অপরাধের দায়ভার বহনের প্রমাণ।

প্রথমে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের তারিখ নির্ধারিত ছিল আগামী ২৪ জুন। তবে প্রসিকিউশন জানিয়েছে, তা আগেভাগেই আজ দাখিল করা হয়েছে।

এছাড়া, চলতি বছরের ২৫ মে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ২০২৪ সালের গণআন্দোলনের সময় ছয়জন নিরীহ মানুষকে গুলি করে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনারসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে আগামী ৩ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com