যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোর ২০০ টাকার নতুন নোটে যবিপ্রবির গ্রাফিতি

যশোর ২০০ টাকার নতুন নোটে যবিপ্রবির গ্রাফিতি

যশোর প্রতিনিধি,

দুইশ টাকার নতুন নোটে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি স্থান পেয়েছে। এ গ্রাফিতিটি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন, দুই ছোট ভাইয়ের আবদারে আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরেও আর্ট শুরু করি। তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে, তা কল্পনাতেও ছিল না। আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দু’দিন ধরে আমরা এই কাজটি করি।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল যে আমাদের এই কাজটা হয়ত জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল। আজ নিশ্চিতভাবে জানলাম যে আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে। এটা আমাদের
যবিপ্রবি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, আমরা খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতা থেকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছি। আমাদের আঁকা গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতিটি বাংলাদেশ ব্যাংকের নতুন দুইশ টাকার নোটে স্থান পেয়েছে। এ বিষয়টি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com