শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকায় বসে বয়ান দেবে, জুলাইয়ের ক্রেডিট ছিনতাই করবে : ছাত্রদল সভাপতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকায় বসে বয়ান দেবে, জুলাইয়ের ক্রেডিট ছিনতাই করবে : ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। সংগৃহীত ছবি
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকায় বসে বয়ান দেবে, আর জুলাই-আগস্টের ক্রেডিট ছিনতাই করে রাজনীতি করবে। তারা যেভাবে বলে বেড়াচ্ছে, তারা ডিসেম্বরে নির্বাচন চায় না, কিংবা নানাবিধ যে বয়ান তৈরি করে থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি, এখানে তাদের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। বাংলাদেশে আরেকটি দল রয়েছে, এই এনসিপিরই সহযোগী দলই আমি বলব- জামায়াতে ইসলামী। এ দুটো দল মিলে অবশ্যই কোনো ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধি থেকেই বলছে, ডিসেম্বরে তারা নির্বাচন চাচ্ছে না।

রবিবার (৮ জুন) নিজ এলাকা ময়মনসিংহে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যাপারে রাকিবুল ইসলাম বলেন, যারা এখানে দায়িত্ব পালন করছেন উপদেষ্টা হিসাবে, তাদের কাজের গতি খুবই স্লো ছিল। জুলাই-আগস্টের পরে যে প্রধান কাজটি ছিল সেটাই তারা করতে পারেনি। শেখ হাসিনার বিচার থেকে শুরু করে, বিশেষ করে আমি ছাত্রলীগের কথা বলতে পারি।

এ সন্ত্রাসীদের ব্যাপারে উপদেষ্টাদের ব্যাপক উদাসীনতা রয়েছে। ১০ মাসে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকাওয়াস্তে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে। ৫ আগস্টের পর তাদের (ছাত্রলীগ) বিচারের আওতায় আনা, বিচার করা যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।
ছাত্রদল সভাপতি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ আমাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রেখেছে।

সন্ত্রাসী ছাত্রলীগ ছাত্রদলের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে, হত্যা করেছে- তাদের তো বিচার আমরা দেখছি না। তাদের বিষয়ে কোনো বক্তব্য দেখছি না। গত ১০ মাসে তাদের অর্জনটা কোথায়? জুলাই-আগস্টের পর প্রধান কাজ ছিল, সেই প্রধান কাজটিই তো তারা করতে পারেনি। কাজের প্রতি তাদের এ ধীরগতিতার পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। ষড়যন্ত্র রয়েছে।
সেই কারণেই তারা রমজান মাসে নির্বাচনি প্রচারণার জন্য সুযোগ দেবে। এসব উদ্ভট চিন্তা কার মাথা থেকে আসে?
তিনি বলেন, একটি দল তৈরি হয়েছে, যাদের নিবন্ধন নেই, তারা নিবন্ধনের ব্যাপারে সচেষ্ট না, তারা সারাদেশে যে রাজনৈতিক কর্মকাণ্ড- সে বিষয়ে সচেষ্ট না। দেখবেন, সারা দেশে যে রাজনৈতিক ইউনিট রয়েছে, সেখানে নামকাওয়াস্তে একটি-দুটি লোক-দেখানো প্রোগ্রাম করে ভেবে থাকে যে ওই এলাকা কাভার দেওয়া হয়েছে। এখানে দেখেন, ছাত্রদলের শত শত নেতাকর্মী এসেছেন। এটি একদিনে তৈরি না, তা তৈরি করতে যুগের পর যুগ লেগেছে। কিন্তু তারা (এনসিপি) মনে করে, তাদের সেই সময় নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com