শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর কেজি দরে বিক্রি হচ্ছে লিচু, লাফিয়ে বেড়েছে জামের দাম

রাজধানীর কেজি দরে বিক্রি হচ্ছে লিচু, লাফিয়ে বেড়েছে জামের দাম

নিজস্ব প্রতিবেদক
বাজারে সাধারণত শোয়া (১০০) হিসেবে লিচু কেনা-বেচা হয়। এভাবেই জনতা অভ্যস্ত। আবার ৫০টির বান্ডেল করেও বিক্রি হয়। কোথাও কোথাও ২০ করে মোঠা বেঁধেও বিক্রি হয় রসালো এই ফলটি।

সেই লিচুই যদি আম-জাম-পেয়ারার মতো কেজি দরে বিক্রি হয়, সেটি একটু আশ্চর্য হওয়ার বিষয়ই বটে। কিন্তু আশ্চর্য হলেও বর্তমানে কেজি দরেই বিক্রি হচ্ছে লিচু। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে তার প্রমাণও মিলেছে।
বাজারদর অনুযায়ী, বিক্রেতারা প্রতি কেজি লিচু বিক্রি করছেন ২৫০ থেকে ৩০০ টাকায়। কেউ শোয়া (১০০টি) হিসেবে নিতে চাইলে সেক্ষেত্রে দাম হাঁকা হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। ঈদের কয়েকদিন আগে থেকেই এমন চড়া দামে বিক্রি হচ্ছে লিচু।

এদিকে জ্যৈষ্ঠের গরমে লিচুর পাশাপাশি বাজার সরগরম আম, কাঁঠাল, জামের মতো মৌসুমী ফলেও। এসব ফলের ঘ্রাণে ম ম করছে বাজার৷ ঈদ উৎসবকে পুঁজি করে ফলগুলোর চড়া দাম হাঁকছেন বিক্রেতারা।

এর মধ্যে আম-কাঁঠালের দাম গত বছরের মতোই। তবে লাফিয়ে বেড়েছে কালো জামের দাম। আকারভেদে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি জাম। যা এক সপ্তাহ আগেও ১০০ টাকার কাছাকাছি ছিল। হঠাৎ এমন দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, ঈদের ছুটিতে সরবরাহ কম, অথচ চাহিদা বেশি। ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে আমের দামে পাইকারি ও খুচরা বাজারে বেশ পার্থক্য দেখা গেছে। যাত্রাবাড়ী ফলের আড়তে গিয়ে জানা যায়, হিমসাগর পাইকারিতে কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই আম শনিরআখড়ায় ভ্যানে খুচরা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।

গোবিন্দভোগ আম আসে রাজশাহী ও দিনাজপুর থেকে। এ জাতের আম পাইকারি প্রতি কেজি ৫০ টাকা করে বিক্রির কথা জানান এক ব্যবসায়ী৷ তবে পাইকারি নিতে হলে নূন্যতম এক ক্যারেট নিতে হবে। প্রতি ক্যারেটের ওজন ২০-২২ কেজির মধ্যে।

খুচরায় দাম বেশির কথা তুললে ওই ব্যবসায়ী বলেন, পাইকারি আর খুচরা দামে তফাৎ আছে। পাইকারি ৫০ টাকা হলেও খুচরা বাজারে ১০০ টাকা কেজিতে বিক্রি করেন।

কাঠালের দাম তুলনামূলক কম। ব্যবসায়ীরা জানান, এ বছর কাঁঠালের সরবরাহ ভালো। আশাকরি সামনের দিনগুলোতে ভালো বিক্রি হবে। আকারভেদে প্রতি পিস কাঁঠাল ৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

ক্রেতারা বলছেন, দর-দাম শুনে কিনতে সাহস লাগে না। কারণ দাম একটু বেশিই। তবে ঈদের রেশ কাটলে দাম একটু কমবে বলে আশা তাদের। একই কথা শোনা গেল ব্যবসায়ীদের মুখেও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com