শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইন আদালত ‘হত্যার হুমকি এলেও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে’

আইন আদালত ‘হত্যার হুমকি এলেও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে’

নিজস্ব প্রতিবেদক,

ফাইল ছবি
হত্যার হুমকি এলেও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে কোনো কিছু পরোয়া করা হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার নবগঠিত এই ট্রাইব্যুনালের তিন বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর দিনের ভোট রাতে গ্রহণকারী ও গুমের অপরাধীদেরও বিচারের কথা বলেন।

অন্তর্বর্তী সরকার ক্ষমতাগ্রহণের পর গত ১১ মাস ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ। এখন পর্যন্ত ২৪টি মামলা এবং ৩৫৭টি অভিযোগ দাখিল হয়েছে ট্রাইব্যুনালে। এতে আসামি রয়েছেন কয়েকশ।

দ্রুত এসব আসামির ন্যায় বিচার নিশ্চিতে সম্প্রতি ট্রাইব্যুনাল- ২ গঠন করে সরকার। মঙ্গলবার এই ট্রাইব্যুনালের তিন বিচারপতিকে দেওয়া হয় সংবর্ধনা।

এসময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘তারা ভীত নন। তারা ন্যায় বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয় দেখিয়ে এই ন্যায় বিচার বন্ধ করা যাবে না।’

বিচারপতিদের উদ্দেশ্য করে এসময় চিফ প্রসিকিউটর বলেন, গত ১৬ বছরে গুম করে হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের মাধ্যমে এই অপরাধ থেকেও বাংলাদেশকে মুক্ত করতে হবে।

তাজুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে। তাদেরকে টর্চার করা হতো। চোখ বেধে অন্ধকার ঘরে ৮ বছর, সাড়ে ৮ বছর আটকে রাখা হয়েছে এমন দৃষ্টান্তও আমরা পেয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ, যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে।’

আর কেউ যেন মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে এজন্য অপরাধীদের বিচার নিশ্চিতের কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক। সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

প্রসিকিউশন জানায়, শিগগিরি ট্রাইব্যুনাল এক থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল দুইয়ে হস্তান্তর করা হবে। তবে শেখ হাসিনার মূল মামলা চলবে ট্রাইব্যুনাল–১ এ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com