শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সচিবালয়ে জ্বালানির দাম এখনই বাড়ছে না : অর্থ উপদেষ্টা

সচিবালয়ে জ্বালানির দাম এখনই বাড়ছে না : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক বাজারে গ্যাস বা এলএনজির দাম বাড়লে আমরা সেটা বিবেচনায় নেব।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ |ইন্টারনেট
ইরান-ইসরাইল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার এখনই জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বেড়েছে। তবে আমাদের অর্ডার করা চালানে এখনো কোনো প্রভাব পড়েনি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিছুটা চাপ আসতে পারে।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, হরমুজ প্রণালী ঘিরে তেল সরবরাহে বিঘ্ন বা দামের ঝুঁকি থাকলেও সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাস বা এলএনজির দাম বাড়লে আমরা সেটা বিবেচনায় নেব। আজ যে এলএনজি আমদানি অনুমোদন দেয়া হয়েছে, তা আগের দরে হয়েছে। আমরা এখনো সৌভাগ্যক্রমে আগের দামেই তা পাচ্ছি।

এই সংঘাত বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে কি না- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, আপাতত বাণিজ্যের ওপর প্রভাব পড়বে না।

জ্বালানির বিকল্প ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে। যুদ্ধের প্রভাব শুধু জ্বালানির ওপর নয়, সার ও জাহাজ চলাচলের ওপরও পড়তে পারে। কারণ জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। সেক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমি মনে করি, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

বিশ্বজুড়ে অনেক দেশে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এখনই বিষয়টি নিয়ে ভাবছি না। আমরা আরো অপেক্ষা করব।

সূত্র : বাসস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com