শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় শ্বশুর হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লায় শ্বশুর হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যা করার দায়ে তাসলিমা আক্তার নামের এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫-এর বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বেলাল হোসেন ভূঁইয়া। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তারের স্বামী মো. বিলাল হোসেন চাকরির কারণে ঢাকায় থাকতেন। এ সুযোগে তাসলিমা একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর শ্বশুর মো. চান মিয়া প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১৪ সালের ১১ জুলাই গভীর রাতে ঘুমন্ত শ্বশুরের ওপর হামলা চালান তাসলিমা। তিনি ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে ও ছুরিকাঘাত করে চান মিয়াকে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর গোসল সেরে নিহতের মেয়ে বেবি আক্তারকে বিষয়টি জানান তাসলিমা। পরদিন সকালে বেবিকে সঙ্গে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বেলাল হোসেন ভূঁইয়া জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com