শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই: গয়েশ্বর

বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই: গয়েশ্বর

শেখ আলী আব্বাস

বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভূলণ্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না।
গয়েশ্বর বলেন, বিএনপি সংস্কার চায়। কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে তিনশ’ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।

বিএনপি সিনিয়র এ নেতা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারো নেই।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। তিনি বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজায়াপ্ত হবে, যারা আনুপাতিক হারে নির্বাচন চায়; তারাই বলছে: ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে’।
সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপির এ নেতা বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন৷ গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com