শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ চীনে ভয়াবহ বিস্ফোরণ আতশবাজি কারখানায় নিহত ২১ যেসব মামলা ঝুলছে বিজয়ের কাঁধে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হামলার দাবি ট্রাম্পের, হরমুজে ইরানের ৭ ‘দ্রুতগামী নৌকায় নোয়াখালীতে চিপসের প্যাকেটে মিলল ইয়াবা, কারবারি আটক আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নয়াপল্টনে বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না: রিজভী

নয়াপল্টনে বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না। এমন ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারও নাম নেয়া হচ্ছে না। তবে এটা বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এমনকি পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে, তাহলে তার পরিণামও ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল স্বাভাবিক আচরণ করতে পারছে না। তারা তাদের পরিণতির কথা চিন্তা করে না, কি হতে পারে। দলের নামে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি, দখলবাজি করবে, তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যাচ্ছে। তারপরও যারা বিএনপিকে দায় চাপানোর চেষ্টা করছে, তারা কীসের দায় চাপাবে—এমন প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুন: বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

তিনি আরও বলেন, অনেক ঘটনার সঙ্গে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে কোনো রাজনৈতিক শক্তি সন্ত্রাসের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এটা শেখ হাসিনার কালচার। বিএনপি অফিসে কারা বোমা মেরেছে—এটা সরকার বা গোয়েন্দা বাহিনী জানে না?

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপিকে দমন করা যাবে না উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার বানানো যাবে না। শেখ হাসিনা গত ১৬ বছরে পারেননি, আর এখন ককটেল ফাটিয়ে ভয় দেখানোর কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই নীতি হলে পরিণতি ভালো হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com