শিরোনাম :
শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন গাইবান্ধা সাদুল্লাপুরে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নতুন এআই স্মার্টফোন আনল অনার দেশের বাজারে সাশ্রয়ী দামে

নতুন এআই স্মার্টফোন আনল অনার দেশের বাজারে সাশ্রয়ী দামে

যুগ-যুগান্তর ডেস্ক :
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ ১৫ জুলাই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে বহুল প্রতীক্ষিত অনার এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করেছে। অনুষ্ঠানটি অনার বাংলাদেশের প্রধান কার্যালয় স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত হয়। ডিভাইসটিতে রয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যা এন্ট্রি লেভেল স্মার্টফোনের জগতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনারের এক্স সিরিজের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ এআই বাটন। এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা শর্ট প্রেস করে কুইক মেন্যুতে প্রবেশ করতে পারবেন, আবার লং প্রেস করে গুগল লেন্স চালু করে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ করা ও দ্রুত সার্চের মত সুবিধা উপভোগ করতে পাবেন। ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং কাজে গতিশীলতা বাড়াবে।

ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল এআই ইরেজার। এই টুলটি বুদ্ধিমত্তার সাথে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু বা চলমান পথচারীদের কয়েকটি ট্যাপেই মুছে ফেলতে পারে। ফলে, গ্যালারিতে রাখা স্মৃতিগুলো হয়ে উঠবে একেবারে নিখুঁত। অনার এক্স৬সি এর সাথে থাকা এআই ট্রান্সলেশন খুব সাবলীলভাবে বিভিন্ন ভাষাগত ব্যবধান ঘুচাতে সক্ষম, যা ভ্রমণপিপাসু ও পেশাজীবীদের জন্য একটি প্রয়োজনীয় টুল।

নতুন এ ফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে লাং গুও বলেন, আমরা বিশ্বাস করি, বুদ্ধিমান ফিচার দিয়ে ব্যবহারকারীদের বাস্তব জীবনের চাহিদা পূরণ করা সম্ভব; আর এর মধ্যেই প্রকৃতপক্ষে মোবাইল ফোনের ভবিষ্যৎ নিহিত রয়েছে। আমাদের প্রত্যাশা, অনার এক্স৬সি -এর মাধ্যমে আমাদের সাশ্রয়ী স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা আশাতীত ফলাফল পাবেন।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের বাজারে অনার এক্স৬সি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি অনারের সবচেয়ে স্মার্টফোনগুলোর মধ্যে একটি। স্মার্ট এআই ফিচার, টেকসই ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়, এই ফোনটিকে অনন্য করে তুলেছে।

অনার এক্স৬সি ফোনে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৬.৬১ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে, ব্যবহারকারী উপভোগ করবেন স্মুদ অ্যানিমেশন ও রেসপনসিভ টাচের সুবিধা, যা ব্যবহারে চোখ এবং আঙ্গুল দুটিই থাকবে স্বস্তিতে।

এছাড়াও‌ দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা কানেক্টেড রাখবে চার্জের অপেক্ষা ছাড়াই। আর এতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ১৫ এর ম্যাজিকওএস সফটওয়্যার।

স্মার্টফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৪ রেটিং, এটি স্মার্টফোনটিকে পানির ছিটা ও ধুলাবালি থেকে সুরক্ষা দিবে এবং এর ক্রাশ রেজিটেন্স ১.৫ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনকে রাখবে একদম অক্ষত। শুধু এটুকুই নয়, এর আল্ট্রা পাওয়ার সেভিং মোড মাত্র ২ শতাংশ ব্যাটারিতে ৬০ মিনিট টকটাইম বা ১৩.৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা দিবে।

অনার এক্স৬সি বাজারে এসেছে তিনটি দৃষ্টিনন্দন রঙে। এগুলো হলো মুনলাইট হোয়াইট, ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক। আর অসাধারণ ফিচারের এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে সাধ্যের মধ্যেই। মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে অনার এক্স৬সি মোবাইল ফোনটি। সাথে পাওয়া যাবে অনার থেকে একটি আকর্ষণীয় উপহার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com