শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের কক্ষে তালা দিলো বিএনপি কর্মীরা, ভাঙলেন ইউএনও

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের কক্ষে তালা দিলো বিএনপি কর্মীরা, ভাঙলেন ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা দিয়েছে একদল বিএনপি কর্মী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতার উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরাসরি গিয়ে গ্রাম পুলিশের মাধ্যমে তালা ভেঙে কক্ষটি খুলে দেন।

রোববার (১৭ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিস ত্যাগ করার পর তার কক্ষে তালা দেন বিএনপি কর্মীরা এমনটাই জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ।

বিকেলে সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। পরে তার নির্দেশে গ্রাম পুলিশ কক্ষের তালা ভেঙে দেয়।

সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ যুবদল নেতাকর্মীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, সাত দিনের মধ্যে বড়গাঁও ইউপি চেয়ারম্যান ফইজুল ইসলামকে পদত্যাগ করতে হবে, না হলে ইউনিয়ন পরিষদ ঘেরাও করা হবে।

প্রত্যক্ষদর্শী ও গ্রাম পুলিশের ভাষ্যমতে, দুপুরে চেয়ারম্যান চলে যাওয়ার পরপরই বিএনপির অনেক কর্মী এসে তার কক্ষে তালা লাগিয়ে দেন।

তবে বিএনপি নেতা আব্দুল হামিদের বক্তব্যকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান। তিনি বলেন, ‘চেয়ারম্যান ফইজুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতাই এই পদক্ষেপ নিয়েছে।’

 

সদর উপজেলার ইউএনও মো. খায়রুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমকে জানান, ‘খবর পেয়ে পরিষদে এসে দেখি চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া। তবে নির্দিষ্ট করে কে বা কারা তালা দিয়েছে, তা কেউ বলতে পারছেন না। এখানকার স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যদের কাছ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পেয়েছি। আমরা সেগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নির্দোষ হন, তাহলে তিনি আগের মতোই পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। আমরা সাধারণ জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে তারা নির্বিঘ্নে পরিষদের সেবা পেতে পারেন।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com