শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

চট্টগ্রামপ্রতিনিধি
চট্টগ্রাম মহানগর আদালতে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. শাহীন ভূঁইয়া প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কার্যালয়ে বসে আছেন এসআই শাহীন। একপর্যায়ে একজন আইনজীবী তার সামনে এসে মানিব্যাগ থেকে কয়েকটি নোট বের করে দেন। শাহীন টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন।

তবে টাকা দেওয়া অ্যাডভোকেট তন্ময় বসাক বলেন, এটা ঘুষ নয়, স্বাভাবিক একটা লেনদেন ছিল। কোর্টে কোনো কাজ করাতে গেলে অনেক সময় ৫০–১০০ টাকা দিতে হয়। সেদিনও আমি জামিনের ফাইল প্রসেস করাতে সামান্য টাকা দিয়েছিলাম। ঘুষ হলে নিশ্চয়ই মোটা অঙ্কের টাকা লেনদেন হতো বলেও মন্তব্য করেন তিনি।

তন্ময় বসাক আরও বলেন, ভিডিওটি দুই মাস আগের। কোরবানির ঈদের আগে ধারণ করা হয়েছিল। একটি মামলার জামিনের প্রসেসিংয়ের জন্য আমি শাহীন সাহেবের কাছে গিয়েছিলাম। সম্ভবত তখন কেউ গোপনে ভিডিও ধারণ করেছে।

বিষয়টি জানতে এসআই মো. শাহীন ভূঁইয়াকে মোবাইলে কল করা হলে তিনি পরিচয় শুনে গাড়িতে রয়েছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে সিএমপিত প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মফিজ উদ্দিন বলেন, আমরা ভিডিওটি দেখেছি। ঘটনার পরপরই ওই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com