শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ-ই কি সিরিজ জয়?

আজ-ই কি সিরিজ জয়?

ক্রীড়া প্রতিবেদক
নেদারল‌্যান্ডসকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশ আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম‌্যাচটি সন্ধ‌্যা ৬টায় শুরু হবে।

আজ-ই কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ? প্রথম ম‌্যাচের পারফরম‌্যান্স মূল‌্যায়ন করলে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোকের অভাব থাকবে না। তবে ডাচদের হেলাফেলা করার সুযোগও নেই। কঠিন মুহূর্তে তারা লড়তে জানে। লড়াইয়ে ফিরতে জানে। অতীতেও তা প্রমাণ পেয়েছে বাংলাদেশ।

সিরিজ নিশ্চিত করতে হলে সতর্ক বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কন্ঠে তা বোঝা গেছে, ‘‘যে দিন চলে গেছে সেটা আর ফিরে আসবে না। সেটা নিয়ে লাফালাফি করার কিছু নেই। হেরে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আবেগ অনেক দিন থাকে, এখন শিখতে হবে কখন আবেগ ধরে রাখতে হবে এবং কখন ছেড়ে দিতে হবে। এবার পরের ম্যাচে যেন ভালো খেলি, সেখানে মনোযোগ দিতে হবে।’’

দ্বিতীয় ম‌্যাচে একাদশে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না সালাহউদ্দিন। বিশেষ করে উইনিং কম্বিনেশন ভাঙার কারণও নেই। শেষ ম‌্যাচে পরীক্ষা-নিরীক্ষা হলে হতে পারে তবে আজ সেই সুযোগ নেই, ‘‘এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব।’’

চার বছর পর নিজের প্রত‌্যাবর্তন দারুণভাবে রাঙিয়েছেন সাইফ হাসান। বোলিংয়ে ২ উইকেটের পর ব‌্যাটিংয়ে ঝড়ো ১৯ বলে ৩৬ রান করেন ১ চার ও ৩ ছক্কায়। তার পারফরম‌্যান্স মনে ধরেছে সবারই। সামনেও এমন ছন্দ ধরে রাখবে সাইফ এমন চাওয়া শিষ্যর কাছে সালাহউদ্দিনের।

তিনি বলেছেন, ‘আশা করি আগের ম্যাচে সে যে ক্যারেক্টার দেখিয়েছে সে যেন আরও দেখিয়ে যেতে পারে। সাফল্য কত দিন ধরে করে যাচ্ছে এটা জরুরি। অনেকেই চেষ্টা করে। অনেকের ধৈর্য ৬ মাস, ১ বছর থাকে। ওর ৪ বছর ছিল। আশা করি সে আরও ভালো করবে ভবিষ্যতে।’’

নেদারল‌্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৬টি-টোয়েন্টি খেলেছে। ৫টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল‌্যান্ডসের জয় ১টিতে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com