শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

ফরিদপুরে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
এ ছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাচ্চু বড়দিয়া এলাকার কাঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদকের টাকা ভাগাভাগি ও মাদক সেবন নিয়ে বাচ্চু মাতুব্বরের সাথে স্থানীয় বাবলু মাতুব্বরের বিরোধ চলছিল। তারা দুজনেই মাদকসেবী ও ব্যবসায়ী।
এই বিরোধের জেরে আনুমানিক ৩ মাস আগে বাবলুকে মারধর করে বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাত ৮টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাতাড়ি কোপায় বাবলু। এতে বাচ্চুর ডান পায়ের ৫টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আরো বলেন, “পূর্ববিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাচ্চু নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাচ্চুকে কোপানোর ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com