যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আ.লীগকে পুনর্বাসন ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, জানালেন আসিফ

আ.লীগকে পুনর্বাসন ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, জানালেন আসিফ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল, তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও করছে বলে অভিযোগ তার।

আরও পড়ুন: নুরের শয্যাপাশে উপদেষ্টা আসিফ মাহমুদ, দিলেন বিচারের আশ্বাস
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে। বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে, যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের কাছের মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে।’
তিনি বলেন, ‘মেধাবীরা দেশের সম্পদ। কোনো স্বজনপ্রীতির অভিযোগ আমার কাছে আসেনি। কোনো মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন, তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেওয়ার।’

জাতীয় পার্টির কেন্ত্রীয় কার্যালয়ে হামলার বিষয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, ‘বিষয়টি অত্যন্ত নিন্দার। এ ধরনের হামলা যাতে না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ আরও বলেন, ‘মব আর রাজনৈতিক কর্মসূচি- দুটির পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মত ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে কাদের দায় আছে, কাদের অবহেলা আছে, সেটি দেখা হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com